মাটির দেশের বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস পালন
পৃথিবীব্যাপী অপরিমেয় অসহিষ্ণুতার বিপরীতে ব্যক্তি ও সমষ্টির বহুবিধ ভাষ্যের উন্নয়নকেন্দ্রিক ঐক্যের লক্ষ্যে গত ২১শে মে, ২০২৬ জাতিসংঘ নির্দেশিত “বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস” – উদযাপন করলো “বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশন ট্রাস্ট”- এর আত্মজ আশ্রমিক প্রতিষ্ঠান “মাটির দেশ”। প্রসিদ্ধ সাংস্কৃতিক ভূমি গোবরডাঙার বোধন সেবাকেন্দ্রে, সান্ধ্যকালীন এই সাংস্কৃতিক আয়োজন মাটির দেশ এর মার্জিত পরিচালনায় আধ্যাত্মিক আবহে ও নান্দনিক উপস্থাপনায় প্রাণময় হয়ে ওঠে। অনুষ্ঠানগৃহের শিল্পীত সৌন্দর্যে, খড়ের চালায় গ্রামীণ মঞ্চসজ্জা ও মাটিনির্মিত বিবিধ অবয়বের দেহকল্পে, রঙের বৈচিত্র্যে, আবিশ্ব বহুবিচিত্র সংস্কৃতিচেতনার প্রকাশে বর্ণময় চালচিত্র সত্যিই অভিনব ও দৃষ্টান্তমূলক হয়ে উঠেছিল।

প্রায় সাড়ে তিন ঘণ্টার এই সাংস্কৃতিক মিলন উৎসবে একক উপস্থাপনার ক্ষেত্রে দুই চব্বিশ পরগণা, কোলকাতা, নদীয়া, হাওড়া, হুগলি এই ৬টি জেলা ও স্থানীয় শিল্পীরা মিলে সর্বমোট ৫৭ জন কৃতি সংস্কৃতিকর্মী মঞ্চে অংশগ্রহণ করেন। উপস্থিত কৃতিদের মধ্যে ছিলেন শ্রী বাসুদেব পাল, পবিত্র বন্দ্যোপাধ্যায়, অসীমা ভড়, বিধায়ক ভট্টাচার্য, অশোক মুখোপাধ্যায়, সুমিত অধিকারী, পাঁচুগোপাল হাজরা, বিপ্লব দাস, নন্দিনী মল্লিক, পলাশ মুখোপাধ্যায়, দীপ্তি রায়, কল্পনা ঘোষদস্তিদার, দীপায়ন প্রামাণিক, সুদিন গোলদার, অয়নদীপ চক্রবর্তী, গোলোক টিকাদার, ডোনা রায়, ড.দ্যুতি দত্তগুপ্ত, জবা কুন্ডু, বাসুদেব মুখোপাধ্যায়, নবকুমার বিশ্বাস, অদিতি প্রধান, শর্মিলা পাল, তমসু সাঁতরা, মালা গাঙ্গুলী, রুমা সাহা, গোপাল মন্ডল, জগবন্ধু মন্ডল, দিশা মুখার্জী, অর্ণব দাস, সুনীল ব্যানার্জী ,অরূপ ভট্টাচার্য, প্রতাপমোহন চট্টোপাধ্যায়, মল্লিকা চক্রবর্তী, মৌমিতা হালদার প্রমুখরা।
