অবসরের আটাশ বছর পরেও শিক্ষার্থীদের পাশে প্রধান শিক্ষক, ছাত্র কল্যানে দান করলেন পাঁচ লক্ষ টাকা


একটি বিদ্যায়তন কেবলমাত্র ইট- কাঠ-পাথরের ভবন নয়, তার প্রাণ হল শিক্ষক ও শিক্ষার্থীদের ভালোবাসার বন্ধন। সেই বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের পাঁচপোতা ভারাডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন প্রধান শিক্ষক মদন মোহন প্রধান। অবসরের ২৮ বছর পরও তিনি তাঁর প্রাণের বিদ্যায়তন ও শিক্ষার্থীদের কথা ভোলেননি। বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের প্রতি বছর বিশেষ বৃত্তি প্রদানের জন্য তাঁর সঞ্চিত অর্থ থেকে পাঁচ লাখ টাকার একটি চেক তিনি সম্প্রতি বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক তুষার বিশ্বাস মহাশয়ের হাতে তুলে দেন। তাঁর এই মহৎ উদ্যোগের মূল উদ্দেশ্য হল মেধাবী শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরনা যোগানো। অবসর গ্রহণের পরও শিক্ষার্থীদের প্রতি তাঁর এই ভালোবাসা প্রমাণ করে যে একজন আদর্শ শিক্ষকের সঙ্গে বিদ্যালয়ের বন্ধন কখনও অবসরের সঙ্গে শেষ হয়ে যায় না। তাঁর এই মানবিক ও অনুকরণীয় উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তনীরা রীতিমত খুশি। তাদের বক্তব্য মদন মোহনবাবুর আদর্শ ও মহানুভবতা আগামী প্রজন্মের শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে পথ দেখাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + eleven =