মন যা চায়
নীলোৎপল
আকাশ জুড়ে ভরপুর উন্মাদনা,
চুপটি করে বসে ঘরের কোণে,
কখন আসবে সেই স্রোতের ধারা?
আনন্দে বিহবল আমি।
ঈশান কোণে সূর্যের খেলা,
চুপ,
চুপ,
–এই বুঝি সাজো সাজো রব।
আসবে এবার নিত্যনতুন ধারা,
মা গঙ্গার স্থির নয়নে,
আসবে এবার বৈচিত্র ভাব।
সূর্য বলে ডুবি ডুবি,
এবার আমায় ক্ষান্ত দে মা,
প্রহ্লাদে হবে ভরাডুবি।
অচিরেই জানি তোর ঠিকানা,
তুই এইবার আসছিস কিনা!!!!!
তোর অমোঘ বাণী,
তাতেই আমি চিরঋণী।
দেখব এবার তোর লীলা,
মন আমার তৃপ্ত সুরের বীনা।
