স্ত্রীকে

দীপঙ্কর বালিয়াল ##

হাঁটতে হাঁটতে ছুঁয়েছি

পাহাড়ের চুড়ো।

হেরে গিয়ে ফিরে গেছে

সোনা রঙ পাখি।

এসো । পাহাড়ের নাম রাখি ।

তারপর আরো  উঁচু । আরো ।

ক্রমে সাদা মেঘ। বরফের গুঁড়ো  

হাতে পাবে।

ক্লান্তি? থেমে যাবে?

এসো,  নিজেদের খুলে দিই।

নাম পাবে পাহাড়ের

আরো কতো চুড়ো।

ভেবে দ্যাখো।  শোনো।

তোমার তো ঋতুকাল

শুনেছি। বুঝিনি কখনো। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 10 =