মজার দোল

প্রহাণ মুখোপাধ্যায়, ষষ্ঠ শ্রেণী, দমদম, কলকাতা ##

 ওহো, কেমন মজা, কেমন মজা

কালকে মোদের দোল।

সবাই মিলে আনন্দেতে

বাজাই ঢাক–ঢোল!

পাড়ার সকল ছেলে মেয়ে;

কতই উৎসুক!

সবাই বলে “কালকে সবার

করবো রঙিন মুখ!” 

সকালবেলা উঠে দেখি

বইছে সুখের হাওয়া।

এইবারে তো রঙিন মজার

ময়দানে নেমে যাওয়া !

কত রঙ, কত রঙ

নানা রঙের খেলা।

খেলতে খেলতে হঠাৎ দেখি

সময় গেল মেলা !

এরকমই মজা করে

কেটে গেল সময়।

বছর বছর এমন যেন

রঙিন মজা হয়!

One thought on “মজার দোল”

  • March 17, 2020 at 4:01 pm
    Permalink

    বাহ্

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + ten =